
মো: ওসমান গনি: সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটি সংলগ্ন দত্তপাড়ায় বব মারলি রেস্তোরাঁর পিছনে এক নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত ১০ ঘটিকার সময় স্থানীয়রা অজ্ঞাত নারীর টুকরো করা মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানার পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে, সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে নিহত নারীর স্বামীকে আটক করেছে। আটক স্বামীর নাম নয়ন। পেশায় সে রাজমিস্ত্রী। ঘটনাস্থলের পাশেই সে একটি বাসায় ভাড়া থাকতো।
পুলিশ জানায়, উদ্ধার করা নারীর মাথা, দুই হাত এবং দেহ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। মরদেহ লাশ ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওয়াজেদ মিয়া বলেন, নিহত নারীর নাম শান্তনা (৩৫)। তার বাড়ি ধামরাই থানার বালিয়া। কি কারনে এই হত্যাকান্ড এখনও তা জানা যায়নি।
Barta Mela bangla online newsportal