সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় নরওয়ে সরকার

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় নরওয়ে সরকার

 

মো: আল মামুন খান: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় নরওয়ে সরকার বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে প্রাণি বিদ্যা বিভাগের আয়াজনে ২৩তম পাখি মেলা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

 

নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন এসময় আরও বলেন, অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ দেখতে চায় তার দেশ। সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলে দেশের মানুষ খুশি থাকে বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, যেকোনও পাখি দেখতে তাঁর ভালো লাগে, তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই পাখি মেলা দেখতে ছুটে এসেছেন তিনি।

 

এর আগে, জহির রায়হান মিলনায়তনের সামনে ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ শ্লোগানকে সামনে রেখে ২৩তম পাখি মেলার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম।

 

এছাড়া, পাখি মেলা উপলক্ষে শিশুদের পাখি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পাখি বিষয়ক বিভিন্ন স্টল বসে। অনুষ্ঠানে পাখি সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বেশ কয়েকজনকে পুরস্কার বিতরণ করা হয়।

 

বার্তা মেলা / ই হক

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*