সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / আশুলিয়ায় সিলিন্ডারের বাজার মূল্য যাচাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

আশুলিয়ায় সিলিন্ডারের বাজার মূল্য যাচাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

মো: আল মামুন খান: এলপিজি সিলিন্ডারের বাজার মূল্য যাচাইয়ে ঢাকার সাভারের আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

 

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: মোমিনুর রহমান স্যারের নির্দেশনা অনুসারে এলপিজি সিলিন্ডারের বাজার মূল্য যাচাইয়ে আজ (রোববার) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া থানার অধীন বাইপাইল, পল্লীবিদ্যুত, ডেন্ডাবর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় করায় ২ জনকে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এদের মধ্যে বাইপাইলের নেসারিয়া কর্পোরেশনের মালিক মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং ডেন্ডাবর এলাকায় মিলন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৩৯ এবং ৪০ ধারা মোতাবেক উপরোক্ত অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানান তিনি।

এছাড়াও, একটি বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

 

এব্যাপারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উৎপাদন ডেট না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লাইসেন্স এর নবায়ন না থাকায় ডেন্ডাবর এলাকায় গ্রামীণ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরি’র মালিক ইমরান হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ এবং ৩৮ ধারা অনুসরণ করা হয়েছে। এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

অভিযান চলাকালে আশুলিয়া থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*