সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / বিরুলিয়ায় মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে গণসংযোগ

বিরুলিয়ায় মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে গণসংযোগ

 

ইমদাদুল হক: সাভার উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে মঞ্জুরুল আলম রাজীবকে পুনরায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে বিজয়ী করার লক্ষ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিরুলিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে লিফলেট বিতরণ সহ রাজীবের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

 

গণসংযোগে অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম কামাল, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন,মজিবুর রহমান সিজার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, রাজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসাইন, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ নেতা রঞ্জন সাহা, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজীব, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজিম ভুঁইয়া মিশু প্রমুখসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*