সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অর্থনীতি / ২৩ ফেব্রুয়ারী শুক্রবার খুলনা অটোমোবাইল হাট বন্ধ থাকবে

২৩ ফেব্রুয়ারী শুক্রবার খুলনা অটোমোবাইল হাট বন্ধ থাকবে

মো: আল মাসুম খান: খুলনা সিটি কর্পোরেশনের বয়রা মাধ্যমিক বিদ্যালয়, সাবেক আর্ট কলেজ মাঠ তথা বয়রা সবুজ সংঘ ক্লাবের মাঠে জমে উঠা জনপ্রিয় মটরগাড়ির সাপ্তাহিক শুক্রবারে হাটে খুলনা অটোমোবাইল হাটের মোটরসাইকেল, প্রাইভেট কার, জীপ, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও সিএনজি বেবি ট্যাক্সির সাপ্তাহিক ছুটি দিন আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবারের নিয়মিত সকাল ১০ টা হইতে রাত ৮ পর্যন্ত অনুষ্ঠিত হাটটির নিয়মিত ক্রয় বিক্রয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

তবে উল্লেখ্য, আগামী ১ মার্চ ২০২৪ এর নিয়মিত সাপ্তাহিক শুক্রবারের খুলনা অটোমোবাইল হাটে সকাল ১০ টা হইতে রাত ৮ পর্যন্ত পূর্বের ন্যায় মটরগাড়ি ক্রয় বিক্রয় হবে।

 

খুলনা অটোমোবাইল হাটটি একটি মাল্টিপল মোটর গাড়ির হাট। সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার এই হাটে সকাল ১০ টা হইতে রাত ৮ ঘটিকা পর্যন্ত হাটে মটর সাইকেল, কার, জীপ, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স বিক্রেতা এবং গাড়ির ক্রেতা এবং বিপুল সংখ্যক দর্শনার্থীদের পদচারনায় মুখরিত থাকে খুলনা অটোমোবাইল হাট।

 

প্রতি শুক্রবার খুলনা অটোমোবাইল হাটে বিভিন্ন ব্র্যান্ডের মটর সাইকেল, সেডান কার, জীপগাড়ি, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, সিএনজি বেবি ট্যাক্সি ক্রয় বিক্রয় করা হয়।

 

খুলনা অটোমোবাইল হাট আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায় ৪ জন মটরগাড়ির উদ্যোক্তা গোলাম জাকারিয়া তনু, মোঃ আল মাসুম খান, ডা:এজাজ আহমেদ রমি ও এস এম তরিকুল ইসলাম তারেকের যৌথ প্রচেষ্টায় খুলনা সিটি কর্পোরেশনের ১৬ ও ১৭ নং ওয়ার্ডের মধ্যখানে বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তথা বয়রা পুরানো সার্কিট হাউজের সামনে, বয়রা আর্ট কলেজে মাঠ, বয়রা সবুজ সংঘ ক্লাবের মাঠে খুলনা অটোমোবাইল মটরগাড়ির হাটটির আয়োজন করা হয়েছে।

 

খুলনা অটোমোবাইল হাট আয়োজক কমিটি আরও জানায়, সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত তাদের হাটে খুলনা সিটি কর্পোরেশন এলাকা, খুলনা জেলার বিভিন্ন উপজেলা হইতে এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা, পিরোজপুর জেলা, গোপালগঞ্জ জেলার মটরগাড়ি বিক্রেতারা তাদের বিভিন্ন ধরনের মটরগাড়ি হাটে নিয়ে আসে।

 

খুলনা অটোমোবাইল হাটের সহ প্রতিষ্ঠাতা মোঃ আল মাসুম খান জানান আগামীতে সাপ্তাহিক প্রতি শুক্র ও শনিবার খুলনা অটোমোবাইল হাটে সকাল ১০ টা হইতে রাত ৮ টা পর্যন্ত ২ দিন হাটে মোটরযান ক্রয়-বিক্রয় করা হবে।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*