সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিদর্শন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিদর্শন

 

মো: আল মামুন খান: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরিদর্শন করেন। সোমবার (২২ জানুয়ারি) তিনি পরিদর্শনে এলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানায়।

 

মাননীয় মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিগত বছরগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ধারাবাহিক উন্নয়নে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাভের ধারা অব্যাহত রাখার এবং যাত্রী সেবার মান আরও উন্নতির জন্য পরিকল্পিত ও ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি এসময় নির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম ( অতিরিক্ত সচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক প্রশাসন মো: ছিদ্দিকুর রহমান ( যুগ্ম সচিব) প্রমুখসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*