সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতির মায়ের সুস্থতা কামনায় সাভারে দোয়া মাহফিল

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতির মায়ের সুস্থতা কামনায় সাভারে দোয়া মাহফিল

 

মো: আল মামুন খান: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র মমতাময়ী মা সাহারা বেগম এর দ্রুত সুস্থতা কামনায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নির্দেশে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লার সার্বিক সহযোগিতায় সোমবার (২২ জানুয়ারি) বাদ আসর সাভারের হেমায়েতপুরে ওয়াজদ্দিন মোল্লা প্লাজায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়ার পূর্বে উপস্থিত সকলের সামনে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

এসময় সায়েম মোল্লা বলেন, আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শ্রদ্ধেয় গাজী মেজবাউল হোসেন সাচ্চু ভাইয়ের মমতাময়ী মা শারীরিকভাবে অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তিনি এখন ভারতে চিকিৎসাধীন রয়েছেন। আপনাদের কাছে আমাদের শ্রদ্ধেয় নেতা তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। সকলেই আমরা দোয়া করবো আল্লাহপাক যেন ওনাকে দ্রুত আরোগ্য দান করেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সকলে আমরা আমাদের প্রিয় নেতার মায়ের জন্য দু’হাত তুলে দোয়া করবো।

 

দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহাবুব, ঢাকা জেলার নেতা জয়নাল আবেদীন, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মোঃ ফারুক হোসেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রঞ্জু, উপজেলা নেতা হাবিবুর রহমান, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আজিজুল হক শিশির, রাজিম ভুঁইয়া মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক নেতা রাজিব, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসাইন, তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ মোল্লা, আমিন বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এইচ কিরন, ভাকুর্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাসির উদ্দীন, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুলহাস, সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম ও জুয়েল, বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবুল কালাম, সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন আহমেদ প্রমুখসহ জেলা, থানা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*