সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে বিরুলিয়ায় উঠান বৈঠক

মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে বিরুলিয়ায় উঠান বৈঠক

 

মো: আল মামুন খান: আসন্ন সাভার উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সাথে প্রস্তুতিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকালে অনুষ্ঠিত এই বৈঠকে সাভারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজীবকে বিজয়ী করার জন্য সকলে কাজ করার বিষয়ে উপস্থিত জনগনের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ।

 

অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়নের উক্ত তিন ওয়ার্ড আওয়ামী লীগ, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

 

অপরদিকে, সাভার উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে মঞ্জুরুল আলম রাজীব এর সমর্থনে বিরুলিয়া ইউনিয়নের ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের জনগনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*