সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / পাঁচশত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাঁচশত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ইমদাদুল হক: ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম মো: মোক্তার হোসেন (৪৫)। সে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চর চান্দহর এলাকার কুরবান আলীর পুত্র।

 

শুক্রবার (২২ মার্চ) রাতে এসংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি দ্বারা বিষয়টি নিশ্চিত করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

 

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সাভারের রাজাশন এলাকা থেকে ইয়াবাসহ মোক্তার হোসেনকে গ্রেফতার করে ডিবি’র একটি আভিযানিক দল।

 

গণমাধ্যমকে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর ওসি জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান। এর ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক শুভ মন্ডল এবং উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে মোঃ মোক্তার হোসেনকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।

 

তিনি আরও জানান, উক্ত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*