সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / সমগ্র বাংলা / ঢাকা / রাজীবের পক্ষে কাজ করার আহবান ঢাকা-১৯ এর এমপি’র

রাজীবের পক্ষে কাজ করার আহবান ঢাকা-১৯ এর এমপি’র

 

ইমদাদুল হক: আসন্ন সাভার উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে একাত্মা হয়ে কাজ করার আহবান জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার (২২ মার্চ) বিকালে ঢাকার সাভারে রানা প্লাজার পিছনে সম্প্রতি উচ্ছেদকৃত হকারদের জন্য নির্ধারিত এস আর হকার্স মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাজনীতির বহুত নিসাব-নিকাশ আছে। আমাদেরকে উপজেলা প্রশাসনকেও ঠিক রাখতে হবে এবং উন্নয়নের ধারাকে সচল রাখতে হবে। সমস্ত কিছু হিসাব-নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমাদের একমাত্র যোগ্য প্রার্থী মঞ্জুরুল আলম রাজীব ভাই। আপনারা সবাই তাঁর পক্ষে কাজ করবেন।

 

এসময় তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সাভারে যে সুশান্তির বাতাস বইছে, চাঁদাবাজ ও ভূমিদস্যু মুক্ত যে সাভার আমরা দেখতে চাই- ইতোমধ্যে তার অনেকটাই আপনারা উপলব্ধি করতে পেরেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা নিশ্চিন্তে ব্যবসা করে যেতে পারবেন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন প্রমুখসহ অন্যরা।

 

এদিকে, সাভার উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর সমর্থনে বিরুলিয়া ইউনিয়নের ১,২,৩,৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের জনগনের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সাভারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজীবকে বিজয়ী করার জন্য সকলে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*