সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / র‍্যাবের অভিযানে ৫ ধর্ষক আটক

র‍্যাবের অভিযানে ৫ ধর্ষক আটক

 

ইমদাদুল হক: ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হন। ঘটনার ২৪ ঘন্টার ভিতরে র‍্যাব-৪ অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ আসামীকে আটক করেছে। তবে ঘটনার সাথে সম্পৃক্ত আরও দুই অভিযুক্ত পলাতক রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে আটক ৫ আসামীকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

 

আটককৃতরা হলো- আরাবি হুসাইন শান্ত (১৯), মো. জুয়েল (২২), মনিরুল ইসলাম ওরফে পাপ্পু (২৫), আহসান আহম্মেদ রায়হান (২২) ও রফিকুল মিয়া (২২)। পলাতক আসামী দু’জন হলো মো: তুহিন (২৩) এবং সাগর ওরফে লিটন (২২)।

 

আটককৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় অভিযোগ করেছেন। তার লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিককে তার এক বান্ধবী সহ নিশ্চিন্তপুর স্কুল মাঠে কৌশলে ডেকে নিয়ে যায় আটক সাগর ওরফে লিটন। তখন আসামী পাপ্পুর কুপ্রস্তাবে ভুক্তভোগী প্রত্যাখ্যান করলে বাকীদের সহায়তায় পাপ্পু ও রায়হান তাকে ধর্ষণ করে। পরে রফিকুল মিয়া ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

 

আশুলিয়া থানার ওসি (অপারেশন্স) নির্মল কুমার দাস জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল (রোববার) আদালতে পাঠানো হবে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*