সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / ধামরাইয়ে জাতীয় সংসদ সচিবালয়ের বার্ষিক বনভোজন

ধামরাইয়ে জাতীয় সংসদ সচিবালয়ের বার্ষিক বনভোজন

 

ইমদাদুল হক: ‘বসন্তের আগমনে পাখা মেলি দিগন্তে, বনভোজনের এই দিনে ব্যস্ততা আজ দূরে ফেলে, চলো মিলি প্রাণের স্পন্দনে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো ঢাকার ধামরাইয়ে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ধামরাই উপজেলার আলাদিন্স পার্কে দিনব্যাপি জাঁকজমকপূর্ণ আয়োজনে এই বনভোজন সম্পন্ন হয়।

 

বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

 

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ প্রমুখসহ অন্যরা।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*