সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অর্থনীতি / শিমুলিয়ায় রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপন অনুষ্ঠানের উদ্বোধন

শিমুলিয়ায় রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপন অনুষ্ঠানের উদ্বোধন

 

মো: আল মামুন খান: ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নে
২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় সময়, শ্রম ও খরচ কমিয়ে বোরো ধানের হাইব্রিড জাতের উৎপাদন বৃদ্ধিকল্পে যান্ত্রিক পদ্ধতিতে ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাভার এর বাস্তবায়নে শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ নাল্লাপোল্লা গ্রামে অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. আফিয়া আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো: আরিফুল হাসান এবং শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আফিয়া আক্তার কৃষকদেরকে খোরপোষ কৃষি থেকে বাণিজ্যিক কৃষির দিকে ধাবিত হবার পরামর্শ দেন এবং সমলয়ের ব্যাপারে আগ্রহী হয়ে সমবায় ভিত্তিতে কাজ করার পরামর্শ দেন।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি মো: আরিফুল হাসান কৃষকদের সমলয় চাষাবাদের শুরু থেকে কর্তন প্রক্রিয়া পর্যন্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

 

শিমুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম কৃষকদের একত্রীত হয়ে এই সমলয় প্রযুক্তিতে কাজ করার ব্যাপারে পরামর্শ দেন।

 

অনুষ্ঠানের সভাপতি সাভার উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: শারমিন সুলতানা তার বক্তব্যে উপজেলা কৃষি অফিসের সমলয় প্রদর্শনীতে সহায়তার কথা বলেন এবং উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও কৃষকদের সহযোগিতার মাধ্যমে সমলয় কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য কৃষকদের আহবান জানান।

 

প্রসঙ্গত, এ পর্যন্ত প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের ট্রে তে বীজতলা তৈরী করে দেয়া হয়েছে। এছাড়া, ৫০ একর জমির জন্য বরাদ্দকৃত সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি, রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপন করে দেয়া হচ্ছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*