সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / সাতক্ষীরা প্রেসক্লাব সংঘর্ষ: ৩৩ সাংবাদিকের জামিন মঞ্জুর

সাতক্ষীরা প্রেসক্লাব সংঘর্ষ: ৩৩ সাংবাদিকের জামিন মঞ্জুর

মো: আল মাসুম খান: সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সামনে সংঘটিত সাংবাদিকদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় ৩৩ জন সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ৭ জুলাই দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকেরা হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

 

আদালতে সাংবাদিকদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, এডভোকেট খায়রুল বদিউজ্জামান প্রমূখ।

 

উল্লেখ্য, গত ৩০ জুন বেলা ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের ঢোকার চেষ্টা ও অপর পক্ষ কর্তৃক প্রতিহত করাকে কেন্দ্র করে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেল্লাল হোসেন ও আমিনুর রহমান সহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় সাংবাদিকদের দুই গ্রুপের পক্ষ থেকে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। এক পক্ষে আসাদুজ্জামান আসাদ ও অপর পক্ষে আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ বাদী হয়ে এই মামলা করেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*