সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / সাভারস্থ জামালপুর সমিতির বাৎসরিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত

সাভারস্থ জামালপুর সমিতির বাৎসরিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাভারস্থ জামালপুর সমিতির জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

শুক্রবার দিনব্যাপী সাভারস্থ জামালপুর সমিতির আয়োজনে আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্কে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা-২০ আসনের এমপি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বেনজীর আহমদ। এরপর চলে ক্রীড়া প্রতিযোগিতা। দুপুরে মধ্যাহ্নভোজের পর চলে আলোচনা সভা।

 

এসময় সাভারস্থ জামালপুর সমিতির সভাপতি ও আমিন গ্রুপের চেয়ারম্যান মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সর্দারের সঞ্চালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. কামরুল হাসান এনডিসি, সচিব দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, মির্জা আনোয়ার, মো.মাহবুবর রহমান রিপন, বিপিএম (বার), পিপিএম অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ।

 

এরপর সন্ধা থেকে শুরু হওয়া রাত পর্যন্ত চলা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ক্লোজআপ তারকা নোলক বাবু, চ্যানেল আইয়ের কন্ঠ শিল্পী অপূর্বা বাসনা, এটিএন বাংলার শিল্পী গামছা শুভ সহ নিজস্ব শিল্পীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

 

সাভারস্থ জামালপুর সমিতির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর সার্বিক সহযোগিতায় সিনিয়র সহ-সভাপতি শেখ মো. মহসিনের শুভেচ্ছান্তে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম শেখ, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল তরফদারসহ কার্যনির্বাহী অন্যান্য নেতৃবৃন্দসহ প্রায় ১৬শ সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে বসবাসরত জামালপুরবাসী সবাই আসুন এক কাতারে মিশে যাই, সুখে দুঃখে একে অপরের সনে নাড়ির টানে এই স্লোগানে অংশ গ্রহণ করেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*