সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অর্থনীতি / সাভারে কৃষি মেলার উদ্বোধন

সাভারে কৃষি মেলার উদ্বোধন

 

ইমদাদুল হক: কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকার সাভারে কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (২০ জুন) সাভার উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়। এই মেলা আগামী বৃহস্পতিবার (২২ জুন) পর্যন্ত চলবে।

 

মেলা উপলক্ষে মঙ্গলবার দুপুরে একটি বর্নাঢ্য র‍্যালি সাভার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মরিয়ম খাতুন প্রমুখসহ অন্যরা।

 

পরে, ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

মেলায় কয়েকটি স্টল বসে। এসব স্টল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং ইউএনও মো: মাজহারুল ইসলাম।

 

এসময় মঞ্জুরুল আলম রাজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অঙ্গীকার হলো পতিত জমির সর্বোত্তম ব্যবহার। আমাদের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে। যার যার বাড়ির পতিত জমিতে নিজেরা বিভিন্ন শাক-সব্জি ফলালে সেটা আর্থিক সাশ্রয়ের পাশাপাশি বাণিজ্যিক ভাবেও লাভবান হওয়া যাবে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*