সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / অপরাধ / সাভারে বিএনপি’র ৯৩ নেতাকর্মীর নামে মামলা

সাভারে বিএনপি’র ৯৩ নেতাকর্মীর নামে মামলা

 

ইমদাদুল হক: গতকাল শনিবার ঢাকার সব প্রবেশপথে বিএনপি’র পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন কালে ঢাকার সাভার ও আশুলিয়ায় সংঘটিত পৃথক তিন ঘটনার জেরে বিএনপি’র ৯৩ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানায় একটি এবং আশুলিয়া থানায় দুইটি মামলা দায়ের হয়। রোববার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি দুই থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

তিনটি মামলাই গতকাল শনিবার দায়ের হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা এবং আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান।

 

এব্যাপারে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গতকাল আমিন বাজারে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত কিছু আসামি রয়েছে। এঘটনায় পুলিশ বাদি হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করে।

 

প্রসঙ্গত, গতকাল শনিবার সাভারের আমিন বাজার এলাকায় বিএনপি’র পাঁচ ঘন্টার অবস্থান কর্মসূচি এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি চলাকালে
দৃর্বুত্তরা ককটেল রিস্ফোরণের ঘটনা ঘটায়। পুলিশ এসময় আরো ৬টি ককটেলের মত বস্তু উদ্ধার করে।এঘটনায় ৪৩ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের হয়।

 

অপরদিকে, গতকাল দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানায় ৩১ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া, আশুলিয়া বাজার এলাকায় একটি ব্যাটারি চালিত রিকশা পোড়ানোর ঘটনায় ১৯ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়।

 

এবিষয়ে আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান জানান, গতকাল বাস ও রিকশায় অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। বাস পোড়ানোর ঘটনায় মামলার বাদি বাসের মালিক এবং রিকশা পোড়ানোর ঘটনায় মামলার বাদি পুলিশ।

 

প্রসঙ্গত আরও উল্লেখ্য, যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের মধ্যে যুব দলের কেন্দ্রীয় নেতা, ইউপি সদস্য সহ স্থানীয় বর্ষীয়ান বিএনপি নেতা রয়েছেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*