সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / বোনকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে!

বোনকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে!

 

সায়েদুর রহমান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোর করে বোন রীনা বেগমকে ভিটি বাড়ি থেকে তার ভাই বাবুল মিয়া ও তার স্ত্রী ভাবী রাশিদা বেগমসহ সন্তানরা উচ্ছেদ করে দিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ৯৯৯ পুলিশের সহায়তা চেয়েও কোন প্রতিকার পাননি বলে সংবাদ সম্মেলন করে জানান রীনা বেগম।

লিখিত বক্তব্য থেকে জানা যায়,নারায়নপুর গ্রামের আবদুল মজিদ মিয়ার ৪ ছেলে ও ৩ মেয়ে। পিতার ওয়ারিশ সুত্রেপ্রাপ্ত বসত ভিটিতে রীনা বেগম তার স্বামী সন্তানদের নিয়ে বসবার করে আসছে। তার ভাই বাবুল ও ভাবী রাশেদা বেগম ওই সম্পত্তি দখলের জন্য নানা কৌশলে নির্যাতন চালাতো। এই অত্যাচার থেকে রক্ষা পেতে রীনা আদালতে মামলা করলে তারা তার উপর আরো নির্যাতন বাড়িয়ে দেয়। গত শনিবার তার ভাই ভাবী তাদের লোকজন নিয়ে তাদের উপর হামলা করে টাকা পয়সা স্বর্ণাংকার প্রয়োজনীয় বই কাগজপত্র নিয়ে যায় এবং তাদের ঘর থেকে বের করে দেয়। এর ঘটনায় ৯৯৯ পুলিশের সহায়তার চেয়ে পুলিশ কোন সঠিক প্রতিকার করতে পারেনি।

ওই নির্যাতিত নারী তার পরিবার ও নিজের নিরাপত্তা ও ন্যায বিচার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

 

এ ব্যাপারে অভিযুক্ত রাশিদা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, রীনা বেগম তার প্রাপ্ত জমি বিক্রী করে নিয়ে গেছে,সে ঢাকায় থাকে তার স্বামী আমার ভাসুরের জায়গায় একটি ঘরে থাকে,ভাসুর সেই জায়গা বিক্রী করে দেওয়ার কারনে রীনা জামাইকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত)মোহাম্মদ সোহেল বলেন, প্রতিকার পাায়নি সঠিক নয়, পুলিশ সেখানে যায় এবং সহ-অবস্থানের নির্দেশনা দিয়ে আসে, বিষয়টি আইনী প্রক্রিয়ায় রয়েছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*