সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / সমগ্র বাংলা / ঢাকা / সাভারে ৩টি রাস্তার শুভ উদ্বোধন

সাভারে ৩টি রাস্তার শুভ উদ্বোধন

মো: আল মামুন খান: সাভার এলজিইডি বিভাগের বাস্তবায়নে ১১ কোটি টাকা বরাদ্দে ৩টি রাস্তার শুভ উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে উপজেলাধীন ভাকুর্তা ইউনিয়নে গুরুত্বপূর্ণ রাস্তা তিনটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলী’র সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

 

পরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য প্রমুখসহ অন্যরা।

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*