সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / চিকিৎসা / সিআরপি’র চিকিৎসা ব্যবস্থায় অনেক সমস্যা: সারজিস আলম

সিআরপি’র চিকিৎসা ব্যবস্থায় অনেক সমস্যা: সারজিস আলম

ইমদাদুল হক: বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রোগীদের সাভারের সিআরপিতে চিকিৎসা ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে জানালেন সমন্বয়ক সারজিস আলম। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সিআরপি পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকে তিনি একথা জানান।

 

তিনি বলেন, এখান থেকে আমাদের কাছে একাধিক তথ্য ও ছবি এসেছে, এখানের রোগীরাও আমাদের কাছে পাঠিয়েছেন। সবচেয়ে বড় সমস্যা হলো এখানে রোগীদের সেবার জন্য যে বিভিন্ন জিনিস দেওয়া হয়, যেখানে বেডপ্যাড দেওয়ার কথা সেখানে পেপার দেওয়া হচ্ছে। এতে যেখানে গুলি লেগেছে সেখানের কাটা জায়গা যা শুকাচ্ছে সে জায়গায় ইনফেকশন হবে। এই পেপার তো ময়লা জিনিস যা দোকান থেকে কিনতে পাওয়া যায়।

 

সারজিস আলম আরও জানান, সিআরপির আরেকটি সমস্যা হলো এখানের পরিবেশ অত্যন্ত নোংরা। এখানের নতুন বিল্ডিং যা আছে সেগুলোর পরিবেশ সুন্দর। কিন্তু এখানের ম্যানেজার একজন নিজেই বললেন যে, আজ থেকে কয়েকবছর আগে যে রুমগুলো পরিত্যক্ত হয়েছে সেই রুমগুলোতে রোগী রাখা হয়েছে। এখানে রোগীর আধিক্য থাকায় তাদেরকে পরিত্যক্ত গোডাউনের মধ্যে রাখা হবে সেটা তো যৌক্তিক হতে পারে না।

 

তিনি বলেন, আমরা আসছি শুনে হাসপাতালের বিভিন্ন রুম তড়িঘড়ি করে মুছা হচ্ছে, স্যাভলন দিয়ে জীবাণু মুক্তের কাজ করা হয়েছে সেই খবরও আমরা পেয়েছি। এগুলোতো এক দুই দিনের জন্য আমাদের দেখায়ে লাভ নাই। আমরা তো প্রতিদিন আসবো না। তাহলে এই রোগীরা তো এখানে একপ্রকার জিম্মি হয়েই আছে।

সমন্বয়ক সার্জিস আলম দু:খ করে জানান, হাসপাতালের মান শুধু এই সিআরপিতেই খারাপ এমনটা না, সারাদেশেই এই একই অবস্থা। এখন হাসপাতালগুলোতে সেবার মান যারা দেখেন তাদের কি পরিবার নাই? নিজেদের পরিবারের সদস্যরা যদি হাসপাতালে ভর্তি হন তখন কি তারা এরকম অবহেলা করতে পারতেন?

সকাল ৮টায় মাত্র ২০ মিনিটের নোটিশে সমন্বয়ক সারজিস আলম এসে এক ঘন্টা অতিবাহিত করে তিনি সাভার ত্যাগ করেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*