সর্বেশেষ
সাভার-ধামরাইয়ে ডিবির অভিযানে সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন
Home / অপরাধ / পুলিশের গাড়িতে আগুন: গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ছাত্রলীগের সহিংস হামলা

পুলিশের গাড়িতে আগুন: গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঠেকাতে নিষিদ্ধ ছাত্রলীগের সহিংস হামলা

মো: আল মাসুম খান:

গোপালগঞ্জে আবারও সহিংস উসকানি ও রাজনৈতিক সন্ত্রাসের চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রা কে কেন্দ্র করে আজ বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

এ ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে পদ যাত্রার প্রস্তুতি চলাকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অতর্কিতে পুলিশের গাড়িটি লক্ষ্য করে হামলা চালায় এবং আগুন লাগিয়ে দেয়। একইসঙ্গে আশপাশে ভাঙচুর চালানো হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো: সাজেদুর রহমান। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদ যাত্রার অংশ হিসেবে আজ শহরের পৌর পার্কে বড় ধরনের একটি কর্মসূচির কথা রয়েছে, যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি নির্ধারিত ছিল। ওই কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে।

 

এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে।

 

এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো—গণতান্ত্রিক শান্তি পূর্ণ কর্মসূচিতে বাঁধা দেওয়ার অপচেষ্টা ও রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ওপর আঘাত নীতি বিরোধীদের মুখোশ উন্মোচন করেছে।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*