সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / রাজনীতি / বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন অ্যাপ উদ্বোধন, রয়েছে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন অ্যাপ উদ্বোধন, রয়েছে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ

মো: আল মাসুম খান: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে ঘোষণা করেছেন, সংগঠনের নতুন ব্যক্তিগত রিপোর্ট অ্যাপ এখন থেকে সকলের জন্য উন্মুক্ত।

 

তিনি আলহামদুলিল্লাহ্‌ বলে জানান যে, এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে সহজে তাদের ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করতে পারবেন তাদের পিসি অথবা অ্যান্ড্রয়েড ফোনে।

 

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, এই অ্যাপটি ব্যবহার করে জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীরা তাদের রিপোর্ট সহজে দেখতে এবং সংরক্ষণ করতে পারবে। আমি আশা করি, সবাই এই অ্যাপের সুফল গ্রহণ করবে এবং এটি সবার জন্য উপকারি হবে। অ্যাপের ওয়েব ভার্সন ও অ্যান্ড্রয়েড অ্যাপের লিংক কমেন্ট সেকশনে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সরাসরি অ্যাপটি ডাউনলোড করা সম্ভব।

 

অ্যাপের লিংক:
ওয়েব ভার্সন: https://amardailyreport.com/

অ্যান্ড্রয়েডঅ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.innovation21.personalReportApp

 

এছাড়া, তিনি সবাইকে এই বার্তাটি তাদের জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করার জন্য আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*