
ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। বিসিবি মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজ বাসভবনে হাথুরুসিংহের কোচ হবার খবর দেন।
শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার এর আগেও বাংলাদেশে কাজ করেছেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট তিন বছর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ৫৪ বছর বয়সী এ কোচ দুই বছরের জন্য তিন ফরম্যাটের দায়িত্ব পেয়েছেন।
২০ ফেব্রুয়ারি তার ঢাকায় আসার কথা রয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে তার পথচলা। আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব পাওয়া তার জন্য অনেক সম্মানের বলে জানিয়েছেন তিনি।
“বাংলাদেশ জাতীয় দলকে কোচিং করাতে পারার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। যখনই বাংলাদেশে এসেছি, এখানকার মানুষদের উষ্ণতা ও সংস্কৃতি ভালো লেগেছে। খেলোয়াড়দের সঙ্গে আবারও কাজ করতে ও তাদের সাফল্য উপভোগ করতে মুখিয়ে আছি”।
Barta Mela bangla online newsportal