সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / আন্তর্জাতিক / আকাশ্চুম্বি দামে মেসির জার্সি নিলামে!

আকাশ্চুম্বি দামে মেসির জার্সি নিলামে!

 

ডেস্ক রিপোর্ট:

 

তারকা খেলোয়াড়দের জার্সি নিয়ে উন্মাদনার শেষ নেই ভক্তদের। আর সেটা যদি হয় লিওনেল মেসির জার্সি, তাহলে তো কথাই নেই। সম্প্রতি মেসির সই করা এক জার্সি নিলামে উঠানো হয়েছে। আর প্রত্যাশা অনুযায়ীই সেই জার্সি নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়।

 

জার্সিটি ছিল ৯৫ বছরের বৃদ্ধ অভিনেতা মিরথা লেগ্রান্ডের কাছে। সম্প্রতি সেটাকে নিলামে উঠানোর জন্য দিয়েছেনও তিনিই। ১০ নম্বর জার্সিটিতে আছে মেসির স্বাক্ষর। নিলামে জার্সিটির দাম রাখা হয়েছে ২৭০০ ডলার। জানা গেছে, নিলাম থেকে যে টাকাটা আসবে তার পুরোটাই দেওয়া হবে ভিক্টোরিয়া টেটামান্টি ম্যাটেরন্যাল অ্যান্ড চাইল্ড হসপিটাল নামক এক হাসপাতালকে।

জার্সিটি নিলামে দেওয়ার আগে লেগ্রান্ড জানান, মেসির মা তাকে ফোন করেছিলেন। লেগ্রান্ডের অভিনয়ের প্রশংসা করেন তিনি। এরপর তিনিই লেগ্রান্ডেকে মেসির জার্সি উপহার দেন। তিনি আরও বলেন, হাসপাতালের জন্য আমরা মেসির জার্সিটি নিলাম করছি।

 

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মেসি। বিশ্বকাপ জয়ের পর মেসির জার্সির দাম বেড়েছে আরও। দেশ-বিদেশ থেকে সবাই চাচ্ছে মহাতারকার জার্সিটি নিজের করে নিতে।

 

বার্তা মেলা / ই হক

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*