সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / আন্তর্জাতিক / উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল!

উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল!

ডেস্ক রিপোর্ট: ২০১১ সালের পর অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল । শেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কলম্বিয়ার বোগোটায় ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে ।

এল ক্যাম্পিন স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ড্র করলেই শিরোপা জিতত উরুগুয়ে। খেলার ৮৪ মিনিট পর্যন্ত তারা আটকেও রেখেছিল সেলেকাওদের। কিন্তু এই সময়ে আন্দ্রে সান্তস গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। আসরে তাঁর গোলের সংখ্যা ছয়টি। সমান গোল করেছেন দলের ভিট্টর রকু।

যোগ করা সময়ে ডগলাস মেন্ডেস আরও একটি গোল করেন । তাতে ২-০ গোলে জয়ের সাথে সাথে ১২তম শিরোপা নিশ্চিত হয় ব্রাজিলের।

দ্বিতীয় আর শেষ রাউন্ডের পাচ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ১৩ । উরুগুয়ে পেয়েছে ১২ পয়েন্ট। তৃতীয় হয়েছে ১০ পয়েন্ট পাওয়া স্বাগতিক কলম্বিয়া। আর চার পয়েন্ট নিয়ে ইকুয়েডর চতুর্থ। এই চার দল চলতি বছর খেলবে যুব বিশ্বকাপে।

 

তথ্য ও ছবি: ক্রীড়ালোক ডট নেট

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*