সর্বেশেষ
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ চট্টগ্রাম মহানগর এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা চট্টগ্রামে ২৫ ভরি স্বর্ণ সহ চোরাচালানকারী গ্রেফতার চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ চট্টগ্রামে ২৯ নং ওয়ার্ড ইউনিট (এ) বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কদমতলী মহল্লা কমিটির বিশাল আয়োজন শহীদ সাংবাদিক তুহিনের দু'সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএফ চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে বাড়ছে জলাবদ্ধতা ও যানজট খুলনায় বিষাক্ত দেশি মদে ১০ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক শোকবার্তা নিয়ে আমীরে জামায়াত ২২ জুলাই খুলনায় আগমন করবেন খুলনার ৬৪ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা
Home / আন্তর্জাতিক / একদিন করে বাবা ও মায়ের কাছে থাকবে ছোট মেয়ে লায়লা লিনা

একদিন করে বাবা ও মায়ের কাছে থাকবে ছোট মেয়ে লায়লা লিনা

 

ডেস্ক রিপোর্ট: পারিবারিক আপিল আদালতে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাপানি দুই শিশুর মধ্যে ছোট শিশু লায়লা লিনা বাবার কাছে একদিন ও মায়ের কাছে একদিন করে থাকবে। অপরদিকে পারিবারিক আদালতের দেওয়া রায় মোতাবেক বড় মেয়ে মায়ের হেফাজতেই থাকবে।

 

গত ২৯ জানুয়ারি রায় ঘোষণার পর ছোট মেয়েকে নিজ জিম্মায় পেতে মা নাকানো এরিকোর করা গুলশান থানার সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।

 

এ দিন মা নাকানো এরিকোর পক্ষে আইনজীবী শিশির মনির শুনানি করেন। বাবা ইমরান শরিফের পক্ষে তার আইনজীবী নাসিমা আক্তার লাভলী শুনানি করেন। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপন শেষে বিচারক তার খাস কামরায় দুই শিশুর বক্তব্য শুনে এ আদেশ দেন।

 

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে বলে রায় দেন। এদিকে রায়ের বিরুদ্ধে বুধবার (১ ফেব্রুয়ারি) পারিবারিক আপিল আদালতে আপিল করেন বাদী ইমরান শরিফ। আপিল শুনানির জন্য আদালত আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

তথ্য: বার্তা বাজার ডট কম।

 

বার্তা মেলা / ই হক

 

 

আপনার মতামত দিন

আপনার ই-মেইল প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *

*