
মো: আল মাসুম খান: বর্ষণ, ঠান্ডা ও দমকা হাওয়ার বিরূপ আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। শনিবার (১৪ জুন) ব্রঙ্কসের গ্লেন আইল্যান্ড পার্কের প্যাভিলিয়ন টু-তে অনুষ্ঠিত এই বনভোজনে সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী এবং কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি চললেও দুপুরের দিকে সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে বনভোজনস্থল। উপস্থিত অতিথিদের স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার। ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের পরিচিতি ও অতিথিদের নিয়ে প্রকাশিত ‘ভয়েস’ শীর্ষক সুভেনির উন্মোচন করেন ক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু। পরে একগুচ্ছ বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, আবু তাহের ও বর্তমান সভাপতি মনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সিনিয়র সাংবাদিক ও বাপসনিউজ সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক শওকত ওসমান রচি, সাপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, টিবিএন২৪-এর প্রতিনিধি শামীম আহমেদ, সাপ্তাহিক জেমিনির সম্পাদক বেলাল আহমেদ, সাপ্তাহিক সাদাকালোর সম্পাদক মোহাম্মদ কাশেম, ইউএসএনিউজঅনলাইন-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ অনেকে।
ক্লাবের উপদেষ্টা ডা. চৌধুরী সারোয়ারুর হাসান, মাহমুদ খান তাসের, এবিএম সালেহউদ্দিন, সিনিয়র সাংবাদিক ড. ইমরান আনসারী, সাংবাদিক হাসানুজ্জামান সাকী, সুলতানা রহমান, মেহেরুননেসা জোবায়দা, জামিল আনসারী এবং নবাগত সদস্য ফাহমিদা লিনা, শেখ শফিকুর রহমান ও শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সভাপতি আবদুর রহিম হাওলাদার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, ট্রাস্টি আতোয়ারুল আলম, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাহিত্য সম্পাদক হাসান জিলানী, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ সোলায়মান ভূঁইয়া, আব্দুস শহীদ, মুনা সোশ্যাল সার্ভিসের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলীফ, বাগ-এর সভাপতি জয়নাল আবেদীন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের রোকন হাকিম, নিউইয়র্ক বাংলাদেশী লায়ন্স ক্লাবের মশিউর রহমান মজুমদার, পার্কচেস্টার রিয়েলটির সালেউদ্দিন সাল, কুমিল্লা সোসাইটি ইউএসএর খবির উদ্দিন, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস-এর নজরুল ইসলাম, গ্রিন মেকানিক্যাল ইয়নকার্স-এর তোফায়েল চৌধুরী লিটন, খলিলুর রহমান, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের আশরাফুজ্জামান, বগুড়া সমিতির মোহব্বত আকন্দসহ অনেকে।
বেলা একটায় দেশীয় খাবারে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। বিকেলে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। সংগীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া ও নিপা জামান। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল।
রাফেল ড্রর আকর্ষণীয় পুরস্কার স্পন্সর করেন এটর্নি মঈন চৌধুরী, ব্যবসায়ী গিয়াস আহমেদ, তোফায়েল চৌধুরী ও সালেউদ্দিন সালু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিব রহমান, এবিএম সালাহউদ্দিন আহমেদ, আবিদ রহমান, ডা. কনক সরোয়ার, সাদিয়া খন্দকার, উনজিলা নেফারতিতি দিমা, এমদাদ চৌধুরী দিপু, দিদার চৌধুরী, মো. আব্দুল আহাদ, শেলী জামান খান, সানাউল হক, ইকবাল মাহমুদ, হুমায়ুন কবীর, আফরোজা ইসলাম, সৈয়দ জহির আহমেদ আজাদ ও রাশিদা আক্তার।
বনভোজন আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সরকার, অর্থ সম্পাদক রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, প্রচার ও দপ্তর সম্পাদক মাহাথীর ফারুকী এবং কার্যকরী সদস্য রশওন হক, এস এম জাহিদুর রহমান, আবিদুর রহিম ও মুস্তাফিজুর রহমান।
দিনব্যাপী আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি সদস্যদের অংশগ্রহণে বনভোজন হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা।
Barta Mela bangla online newsportal